News & Notice DUTTAPULIA UNION ACADEMY (H.S)

Admission_Notice_for_class-XI

03-May-2025

 

একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি

এতদ্বারা জানানো যাচ্ছে যে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে অত্র বিদ্যালয়ে একাদশ শ্রেণীর কলা (Arts) ও বিজ্ঞান (Science) বিভাগে ভর্তির প্রক্রিয়া শুরু হতে চলেছে। মাধ্যমিক পরীক্ষায় সফল ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের নিম্নলিখিত নির্দেশাবলী অনুযায়ী আবেদন করার জন্য বলা হচ্ছে। আগ্রহী ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট  www.duttapuliaunionacademy.com  -এ আগামী ১১/০৫/২০২৬ থেকে ১৮/০৫/২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদনপত্রের প্রিন্ট আউট কপি এবং প্রয়োজনীয় নথিপত্রসহ আগামী ১৮/০৫/২০২৬ এবং ১৯/০৫/২০২৬ তারিখ বেলা ১২টার মধ্যে বিদ্যালয় অফিসে জমা দিতে হবে। ভর্তির জন্য নির্বাচিত ছাত্র-ছাত্রীদের নামের তালিকা আগামী ২০/০৫/২০২৬ তারিখে প্রকাশ করা হবে। উক্ত তালিকা অনুযায়ী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।

বিজ্ঞান বিভাগে ভর্তির আবেদনের জন্য ছাত্র-ছাত্রীদের নিম্নলিখিত নম্বর থাকা বাধ্যতামূলক-

·         মাধ্যমিক পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বর: ন্যূনতম ৬০%

·         বিজ্ঞান বিভাগের প্রতিটি বিষয় ভিত্তিক নম্বর: ন্যূনতম ৫০%


* আবেদনপত্রের সঙ্গে নিচে দেওয়া নথিপত্রগুলির কপি জমা দিতে হবে:

১. মাধ্যমিকের এডমিট কার্ড, মার্কশিট ও সার্টিফিকেটের জেরক্স।

২. বহিরাগত ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে পূর্বতন বিদ্যালয়ের ট্রান্সফার সার্টিফিকেট (Banglar Shiksha Portal TC)

৩. জন্ম সার্টিফিকেট।

৪. জাতিগত শংসাপত্র (Caste Certificate), যদি থাকে।

৫. স্থায়ী বসবাসের বাসিন্দা শংসাপত্র।

৬. ছাত্র-ছাত্রী এবং পিতা-মাতার আধার কার্ডের জেরক্স।

৭. পিতা-মাতার ভোটার কার্ডের জেরক্স।

৮. PH বা BPL তালিকাভুক্ত হলে তার প্রমাণপত্র।

৯. ১ কপি পাসপোর্ট মাপের রঙিন ছবি।

১০. ছাত্র-ছাত্রীর নিজস্ব ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স।

 

আদেশানুসারে-